× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

ডেস্ক

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, ফলাফল জানা যাবে যেভাবে

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০২৪
যশোর বোর্ডে গড় পাশের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। ফলাফল জানা যাবে যেভাবে।

রোববার (১২ মে) সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। এরপর সকাল ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ১১টার পরে এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফলাফল শিট ডাউনলোড করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট (www.educationboardresults.gov.bd Result) কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলেই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফলাফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজেই শিক্ষার্থীরা ফলাফল পেয়ে যাবে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সারাদেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন এবার।


এ ক্যটাগরির আরো খবর..