এলোভেরা চাষে চীনের আগ্রহ প্রকাশ

আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে চীনা প্রতিষ্ঠান Shepherd Group এর চেয়ারম্যান Kao Wen-Fu এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধিদলের সাথে এলোভেরা চাষ ও রপ্তানি নিয়ে কথা হয়। এ ছাড়া দেশে উৎপাদিত বিভিন্ন সবজি ও ঔষধি গাছ নিয়ে আলোচনা হয়। তারা বাংলাদেশে এলোভেরা চাষ ও এর রপ্তানি করতে চায়, এ জন্য শুল্ক সুবিধার বিষয়ে মন্ত্রীকে বলেন। কৃষিমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন, কৃষিক্ষেত্রে যে কোনো সহযোগিতা করতে সরকার সব সময় প্রস্তুত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।