× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

এলজিআরডি মন্ত্রীর সাথে সিরডাপের মহাপরিচালকের সাক্ষাৎ

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

সিরডাপ গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহে যে কাজ করছে তা প্রশংসাযোগ্য। পল্লী উন্নয়নে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান কাজ করছে তার সাথে যোগসূত্র স্থাপন করে কাজ করলে সিরডাপ-এর কার্যাবলী আরো ফলপ্রসূ হবে। বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

সিরডাপ (The Centre on Integrated Rural Development for Asia and the Pacific-CIRDAP)-এর মহাপরিচালক Tevita G. Boseiwaqa Tagina Vulau-আজ এলজিআরডি মন্ত্রীর সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করলে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মোঃ জিয়াউল হক এবং অতিরিক্ত সচিব নাসরীন আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সিরডাপকে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সহ জাতিসংঘের অন্যান্য সংস্থা ও দাতা সংস্থাসমূহ সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-এর ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও এ অঞ্চলের সহযোগী দেশসমূহ একসাথে কাজ করবে।

মন্ত্রী আরো বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের দেশসমূহ দারিদ্র্য বিমোচনে জোরালো ভূমিকা রাখতে পারে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের গৃহীত “একটি বাড়ী একটি খামার” প্রকল্পের আলোকে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহও মডেল প্রকল্প গ্রহণ করতে পারে। তিনি বলেন, সিরডাপকে আরো কার্যকর করতে সদস্য দেশসমূহের পরামর্শ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রসারিত করবে।

সাক্ষাৎকালে সিরডাপ মহাপরিচালক মন্ত্রীকে তাদের কার্যাবলী অবহিত করেন ও জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য সিরডাপের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। মন্ত্রী সিরডাপ-এর কার্যাবলী সম্পর্কে অবহিত হন ও বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে তাদেরকে অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..