এরশাদ শঙ্কামুক্ত নন, কৃত্রিমভাবে খাবার দেয়া হচ্ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে। তার হজমে সমস্যা আছে। তাই কৃত্রিমভাবে খাবার দেয়া হচ্ছে।

আজ সোমবার সকালে রাজধানীর বনানীস্থ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, তাকে ওষুধ দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের মতোই। তিনি শঙ্কামুক্ত নন। ব্লাড প্রেসার ও হার্টবিট স্বাভাবিক রয়েছে। সবকিছু ওষুধ ও যন্ত্রের সাহায্যে স্থিতিশীল রাখা হয়েছে। কিডনি কাজ না করায় স্পেশাল ডায়ালাইসিস দিয়ে শরীর থেকে পানি বের করেছেন চিকিৎসকরা বলে জানান জিএম কাদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।