করোনায় আক্রান্ত এমপি রণজিত কুমার রায়

করোনায় আক্রান্ত এমপি রণজিত কুমার রায়
আবুুুল কালাম আজাদ, যশোর: যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে তার নমুনা পরীক্ষা করে রিপোর্ট পজেটিভ আসে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. শেখ আবু শাহীন দি নিউজকে জানান, রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে এমপি রণজিত কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেয়া হয়। রাতেই তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে যোগাযোগ করে তাকে সিএমএইচের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আরও জানিয়েছেন, সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।
রাত দেড়টার দিকে রণজিত রায়ের ছেলে রাজিব রায় বলেন, বাবার কোনও উপসর্গ ছিল না। কিন্তু পরীক্ষা করে ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।