আঃজলিলঃবিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শার গোগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এল.জি.এস.পি-৩ প্রকল্পের মাধ্যমে অভিধান, বাই সাইকেল,সিঙ্গার মেশিন ও ওজন মাপা মেশিন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
আজ গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা অলক সরদার.বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুুুুকদেব রায় সহ গোগা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা ও কর্মীরা ।
আলোচনা শেষে এল.জি.এস.পি-৩ প্রকল্পের মাধ্যমে ৭০০ অভিধান,১৯টি বাই সাইকেল,১০টি সিঙ্গার মেশিন ও ৬টি ওজন মাপা মেশিন বিতরণ করা হয়।


