এমআরপি নিতে নিউ ইয়র্কের কনস্যুলেটে প্রবাসীদের ভিড়

স্টাফ রিপোর্টারঃ হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে ভিড় করছেন প্রবাসীরা।

গত ৪ দিনে ইস্যু করা হয়েছে এ ধরনের প্রায় ৫শ’ পাসপোর্ট। ভ্রমণের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক হওয়ায় দ্রুততম সময়ে এটি সংগ্রহে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

নিউ ইয়র্ক কনস্যুলেটে প্রতিদিন ভিড় করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক কাস্টমস অ্যান্ড অ্যাভিয়েশন আইনের আওতায় হাতে লেখা পাসপোর্টের ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করার পর মেশিন রিডেবল পাসপোর্ট নিতেই এই ভিড়।

প্রতিদিন ডিজিটাল পাসপোর্ট নিচ্ছেন প্রায় ১শ’ ৪০ জন । এখন পর্যন্ত নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট ২৬ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করেছে।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইন এই  ৮টি রাজ্যের প্রায় ৪ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে প্রায় ৪০ শতাংশের কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। এদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট নেই প্রায় ৭০ হাজার প্রবাসীর।

এই বিপুল সংখ্যক প্রবাসীকে যত তাড়াতাড়ি সম্ভব এমআরপি দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান। ভ্রমণের ক্ষেত্রে এমআরপি বাধ্যতামূলক হওয়ায়, সময় নষ্ট না করে দ্রুত সময়ে এই পাসপোর্ট সংগ্রহের পরামর্শ দেন কনসাল জেনারেল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।