× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

পিঁ আই ডি

এবার বিডিএস ভর্তি পরীক্ষায় প্রার্থী ৫০৭৯৫, কোথাও অনিয়মের খবর পাওয়া যায়নি -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
এবার বিডিএস ভর্তি

“এবারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ৫০৭৯৫ জন প্রার্থী অংশ নিয়েছে। এ বছর ডেন্টাল বিভাগে সরকারি মোট ৫৪৫ টি এবং বেসরকারি মোট ১৪০৫ টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এবছর ভর্তি পরীক্ষার কেন্দ্র সংখ্যা মোট ১২ টি এবং ভেন্যু সংখ্যা ২০ টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ ১টি এবং ৮ টি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে, বেসরকারি পর্যায়ে মোট ২৬ টি ডেন্টাল কলেজ রয়েছে। সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনরকম অনিয়মের খবর পাওয়া যায় নি। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন।

পরীক্ষা শুরুর এক মাস আগে থেকেই পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এবছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোন কেন্দ্রেই কোনরকম নেতিবাচক কিছু ঘটার সুযোগ ঘটেনি।”

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ফুলার রোডস্ত উদয়ন বিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমডিসি সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদি সাব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে চলমান অভিযান চলামান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ণ এর গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়, তামাক আইন কার্যকর করার গুরুত্ব তুলে ধরা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।


এ ক্যটাগরির আরো খবর..