× Banner
সর্বশেষ
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী

এবার ইমামকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০১৭

সাতক্ষীরা প্রতিনিধিঃ  শ্যামনগর উপজেলায় টাকা চেয়ে না পাওয়ায় এক ইমামকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইমামের শ্যালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের দুরমুজখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাওলানা আবদুল আজিজ (৪৫)। তিনি স্থানীয় কাঠামারি মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, আবদুল আজিজ ঘরজামাই থাকতেন। আজ সকালে তিনি ঘরে শুয়ে ছিলেন। এ সময় শ্যালক নূরে আলম (৩৫) দুলাভাইয়ের কাছে ওষুধ কেনার জন্য টাকা চান। কিন্তু আবদুল আজিজ টাকা না দিয়ে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে আবদুল আজিজকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নূরে আলম। এ সময় প্রতিবেশীরা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর আলমকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নেয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। লাশ বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..