এবারের বন্যায় দেশে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ৩১ জনের আহত ৯১

এবারের বন্যায় দেশে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ৩১ জনের আহত ৯১

এবারের বন্যায় দেশে মোট মৃত্যুর ৩১ জন মারা গেছে সাপের কামড়ে। এখন পর্যন্ত মোট ২৬২ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ২১৩ জন মারা গেছে পানিতে ডুবে আর ৩১ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এ ছাড়া সাপের কামড়ে আহত হয়েছে আরো ৯১ জন।

এ ক্ষেত্রে দেশের উপজেলা পর্যায়ে সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। চলতি বছর ৫০ হাজার টিকা সরবরাহ করেছে সরকার।

শনিবার ১৯ সেপ্টেম্বর তৃতীয় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রগ্রামের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য) অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলাম।

অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারদান জং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক রোবেদ আমিন, নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রগ্রামের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।