এনডিসি প্রশিক্ষণার্থী দলের পরিকল্পনা মন্ত্রণালয় পরিদর্শন

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) -এর প্রশিক্ষণের অংশ হিসেবে ৮৫ সদস্যের প্রতিনিধি আজ পরিকল্পনা মন্ত্রণালয় পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনডিসি’র ফ্যাকাল্টি মেম্বার মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তাদেরকে মন্ত্রণালয়ে স্বাগত জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন কর্মকা- অবহিত করেন।

এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড বিশেষ করে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ২১০০ সালের ডেল্টা প্লান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইত্যাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন যথাক্রমে পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মোঃ নূরুল আমিন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগের প্রধান মোঃ খলিলুর রহমান খান।

উল্লেখ্য, সরকারের যুগ্মসচিব এবং সামরিক বাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার দেশি-বিদেশি কর্মকর্তাগণ তিন মাসব্যাপী এ এনডিসি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।