× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

এনজিও কর্মীকে মারপিট ও তাঁর জিহ্বা কেটে টাকা ছিনতাই

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

সাতক্ষীরায় এক এনজিও কর্মীকে মারপিট ও তাঁর জিহ্বা কেটে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা সড়কের একটি কালভার্টের পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই এনজিও কর্মীর নাম জাহিদুল ইসলাম (৪০)। তিনি কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ব্যক্তিরা জানান, আশা সমিতির ব্যাং দহা শাখার মাঠকর্মী জাহিদুল রাতে ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। পথে ফিংড়ির গাভা ওয়াপদা সড়কের বেড়িবাঁধের ওপর বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে তাঁর গতি রোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর ব্যাগে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর গলা চেপে ধরে জিহ্বা কেটে ক্ষতবিক্ষত করে ও মারপিট করে টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে ব্যাং দহা বাজারের গ্রাম্য চিকিৎসক সুবল কুমার মণ্ডলের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।


এ ক্যটাগরির আরো খবর..