× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এক রাতেই ছয় পুরস্কার রাবাদার রেকর্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: কাগিসো রাবাদার আন্তর্জাতিক ক্রিকেটে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৬ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট। যেটি ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ১৪৪ রানে ১৩ উইকেট। টেস্টেও এটাই দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সেরা বোলিং। এই সবকিছুর প্রতিফলন হয়ে এল আনুষ্ঠানিক স্বীকৃতি।

জোহানেসবার্গের স্যান্ডটনে মঙ্গলবার রাতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল রাবাদার জয়জয়কার। বর্ষসেরা ক্রিকেটারসহ এক রাতেই ছয়-ছয়টি পুরস্কার ঘরে নিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। এর আগে দক্ষিণ আফ্রিকার আর কোনো ক্রিকেটারই এক বছরে ছয়টি পুরস্কার জেতেনি! পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত সময়কাল।

এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলাদের টপকে রাবাদা জিতেছেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। ২১ বছর ৬২ দিন বয়সে পুরস্কারটি জিতে গড়েছেন রেকর্ডও। দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা সবচেয়ে কম বয়সি খেলোয়াড় যে এখন রাবাদাই। এ ছাড়া জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, প্লেয়ার্স প্লেয়ার অব দ্য ইয়ার, ফ্যানস প্লেয়ার প্লেয়ার অব দ্য ইয়ার, টি-টোয়েন্টি ডেলিভারি অব দ্য ইয়ারের খেতাব।

টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্পিনার ইমরান তাহির। বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ড্যান ভ্যান নিকের্ক। আন্তর্জাতিক ক্রিকেটে বর্ষসেরা নবাগতর স্বীকৃতি পেয়েছেন এ বছরের ফেব্রুয়ারিতে সেঞ্চুরিয়ানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করা স্টিফেন কুক।


এ ক্যটাগরির আরো খবর..