× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

একাদশ নিয়েই প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার ;সৌরভ গাঙ্গুলী 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
একাদশ নিয়েই প্রশ্ন তুললেন

কারও মতে ব্যাটিং ব্যর্থতাই হারের আসল কারণ।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হারের পর ভারতীয় দল নিয়ে চলছে জোর আলোচনা। কেউ বলছে স্পিনস্বর্গের পিচ বানিয়ে নিজেদের পাতা ফাঁদেই পড়েছে শুবমান গিলের দল। এরমধ্যেই একাদশ নিয়েই প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১২৪ রানও তাড়া করতে পারেনি ভারত। ইডেন গার্ডেনে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। ব্যাটারদের জন্য মরণফাঁদ হয়ে যাওয়া পিচের সমালোচনা করেন গাঙ্গুলী। ভালো উইকেটে খেলার পাশাপাশি একাদশে পেসার মোহাম্মদ শামিকেও ফেরানোর পক্ষে জোরাল বার্তা দিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার।

ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস টেককে’ দেওয়া এক সাক্ষাৎকারে শামিকে দলে ফেরানোর পক্ষে যুক্তি দেন গাঙ্গুলী, `আমি গৌতমকে (গৌতম গম্ভির) খুব পছন্দ করি। সে ২০১১ বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ করেছে। তবে তাকে ভারতের ভালো পিচে খেলা উচিত। তাকে বুমরাহ, সিরাজ এবং শামির প্রতি বিশ্বাস রাখতে হবে।’

গাঙ্গুলী আরও যোগ করলেন, ‘আমি মনে করি শামী এই টেস্ট দলে জায়গা পাওয়ার যোগ্য। শামী এবং স্পিনাররা মিলে টেস্ট জিততে সাহায্য করবে।’

ঘরের মাঠে ভারতীয় দলের ভালো পিচে খেলা উচিত বলছেন গাঙ্গুলী। টেস্টগুলো দ্রুত শেষ করার দিকে নজর না রেখে পাঁচ দিনে জেতার চেষ্টা করার কথা বলেন ভারতের সাবেক অধিনায়ক, ‘ভালো উইকেটে খেলো। আশা করি গৌতম গম্ভীর শুনছেন। পিচকে ম্যাচের বাইরে রাখুন। কারণ যদি ব্যাটাররা ৩৫০–৪০০ রান না করে, তাহলে টেস্ট জেতা সম্ভব নয়।’

এর আগে ইংল্যান্ডের টেস্টের প্রসঙ্গ টেনে এনে গাঙ্গুলী বলেন, ‘এই কারণেই তারা ইংল্যান্ডে জিতেছিল, কারণ ব্যাটাররা ভালো রান করেছে। তাকে ভালো উইকেটে খেলতে হবে। তার খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখতে হবে। এবং টেস্টগুলো ৫ দিনে জিততে হবে, ৩ দিনে নয়।’

দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২ নভেম্বর গুয়াহাটি দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

 

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..