সালথার গট্টিতে ফুটবল টুণামেন্টের উদ্বোধণ করলেন লাবু চৌধুরী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুণামেন্টের উদ্বোধণ করলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। গট্টি যুব সংঘের উদ্যেগে মঙ্গলবার বিকাল ৩টায় এ উদ্বোধণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা বুলবুল সর্দার, সমাজ সেবক ইঞ্জিনিয়র কামরুল ইসলাম লিখন, খন্দকার রাজারফি রাজু, আবু কাইয়ুম মিয়া, ইয়াকুব মাতুব্বার, আবুল বাসার প্রমূখ। উক্ত খেলায় রাজবাড়ী একাদশ বনাম সালথা একাদশ অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।