একাডেমী মাঠে জন্মদিনের কেক কাটলেন অধ্যক্ষ তাজুল ইসলাম

রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমী মাঠে সোমবার জন্মদিনের কেক কাটলেন একডেমীর পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম।

হৃদয় উজাড় করে মিশে গেছেন একাডেমীর সবার সাথে। মনে হয় একাডেমীর খেলোয়াড়রা যেন তিনার আরেক প্রাণ। তিনি সবার সুখে দুখে মিলে যান একই তালে। তিনার স্বপ্নের গড়া ফুটবল একাডেমী মাঠকেই বেছে নিলেন জীবনের ৫৫তম জন্ম দিন পালনের বিষয়টি। তিনি সব বাধা পেরিয়ে খেলোয়াড়দের মাঝে আরো গভীরভাবে মিশে যেতে চান।

ইতিমধ্যে খেলোয়াড়দের ভক্ত হয়ে উঠেছেন তিনি। “সব বাধা পেরিয়ে এগিয়ে যেতেই হবে” শ্লোগান দিয়েই শুরু করেছেন একাডেমীর যাত্রা। বেশ সফলতা পেয়েছেন নিজের হাতে গড়ে তুলে একাডেমীর খেলোয়াড়দের। তিনি আশাবাদি একাডেমীর ছেলে মেয়েরা উপজেলা জেলার সীমানা পেরিয়ে জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের বাইরে গিয়ে সুনাম অর্জন করতে পারবে।

তিনি শিক্ষা জীবনে যেমন সফলতা বয়ে এনেছেন তেমনি কর্মজীবনে সফলতার কথা বলাই বাহুল্য। জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সহকর্মীদের নিয়ে বেশ স্বাচ্ছন্দে আছেন। একাডেমী মাঠে জন্মদিনের কেক কাটতে পেরে নিজেকে ধন্য মনে করলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।