ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সুন্দরপুর দাখিল মাদ্রাসার নব-নির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ভবনটির নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহনাজ পারভিন, সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী খান লিটন।
প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। মসজিদ মাদ্রাসা, রাস্তা ও ব্রীজসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হয়। কিন্তু দেশ বিরোধী কয়েকটি দল তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় ধ্বংস। তারা নির্বাচন সামনে এলেই জ¦ালাও পোড়াও করে মানুষের সম্পদ ধ্বংস করে। প্রধান অতিথি দেশের চলমান উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।




