একযোগে ২১ অতিরিক্ত সচিব পদে রদবদল

নিউজ ডেস্কঃ জনপ্রশাসনে একযোগে রদবদলে নতুন দফতর পেয়েছেন ২১ অতিরিক্ত সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এসব কর্মকর্তার দফতর বদল করে আলাদা আদেশ জারি করেছে।

আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) তন্দ্রা শিকদারকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মা বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন। কলকারখানা পরিদর্শন পরিদফতরের প্রধান পরিদর্শক সৈয়দ আহমেদকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো: মোশাররফ হোসেনকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের নিবন্ধক পদে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক এস এম আশফাক হুসেইনকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) এবং ঢাকা পিপিআর অফিসের ম্যানেজার মো: নাসির উদ্দিনকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো: গোলাম রব্বানীকে বিসিএসআইআরের সদস্য পদে বদলি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: জহির উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব হারুন-অর-রশীদ খান ও সুভাষ চন্দ্র সরকারকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের নিবন্ধক হিসেবে বদলির আদেশাধীন সৈয়দ মো: মতলুবুর রহমানকে ওএসডি এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক সহিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ বেতারের পরিচালক মো: মিজানুর রহমানকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্তি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক আনোয়ার হোসেনকে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব মো: মাশুক মিয়াকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বদলি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব তপন চন্দ্র বণিক ও মো: আনোয়ারুল ইসলাম সরকারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবিরকে স্থানীয় সরকার বিভাগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব কে এম আলী আজমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং নির্বাচন কমিশনে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো: হুমায়ুন কবির লস্করকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে রদবদলকলকারখানা পরিদর্শন পরিদফতরের প্রধান পরিদর্শক সৈয়দ আহমেদজাতীয় ক্রীড়া পরিষদজাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো: গোলাম রব্বানীজাতীয় রাজস্ব বোর্ডজাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) তন্দ্রা শিকদারঢাকা পিপিআর অফিসঢাকা পিপিআর অফিসের ম্যানেজার মো: নাসির উদ্দিনঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালকনার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকনিবন্ধকনির্বাচন কমিশন সচিবালয়নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজুনির্বাহী পরিচালকপরিচালক মো: গোলাম রব্বানীপ্রকল্প পরিচালক এস এম আশফাক হুসেইনপ্রধান নির্বাহী কর্মকর্তাবাংলাদেশ ট্যুরিজম বোর্ডবাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাবাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক)বিসিএসআইআরবোর্ড প্রশাসনম্যানেজার মো: নাসির উদ্দিনযৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের নিবন্ধকশিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।