ঋষি কাপুর সেন্সর বোর্ডের চেয়ারম্যান হতে অস্বীকৃতি জানিয়েছে!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরকে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদানের জন্য প্রস্তাব দিয়েছে ভারত সরকার। তবে ঋষি কাপুর এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে ঋষি কাপুর বলেন, এটা সত্যি যে, ভারত সরকার আমাকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান হিসাবে যোগদানের জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি মনে করি, এটা থ্যাংকসলেস জব। এতো ছবি দেখার ধৈর্য আমার নেই।

সাক্ষাতকারে কেন্দ্রীয় সেন্সর বোর্ডের বর্তমান নিয়মকানুন নিয়ে ঋষি কাপুরের মতামত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।