সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকসহ আটজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষক হাসান হত্যা মামলায় এ রায় দেন আদালত।
কৃষক হাসান হত্যা ঘটনায় হাসানের বড় ভাই আবুল কাশেম ১০ জনের নামে ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করলেন আদালত।
এ ছাড়া ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।



