× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে কালীগঞ্জে ৫‘শ বেঁদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার বিতারণ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/gift-to-bede.jpg

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ শতাধিক হতদরিদ্র বেঁদে সম্প্রদায় পরিবারের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ও উপজেলার বারবাজার বেঁদেপল্লীতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল-৫কেজি, ডাল-১কেজি, আলু-২ কেজি, পিয়াজ-২ কেজি, তেল-১ লিটার, সিমাই-১ প্যাকেট, চিনি-১ কেজি, লবন-১ প্যাকেট, সাবান-১টা ও খেজুর।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ (প্রশাসন) ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া, সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম, এসআই ডলিরানী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..