উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারনে ৬ হাজার সৌদি অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার

সৌদি আরবে উগ্রবাদী মতবাদ প্রচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কারনে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

টুইটার এক ঘোষণায় জানিয়েছে, তারা সৌদি আরবের ছয় হাজার মানুষের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে বহু সৌদি সরকারি কর্মকর্তা রয়েছে। ওই ঘোষণায় আরো বলা হয়েছে সৌদি সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

টুইটারের ঘোষণায় বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর প্রধান ভাষা আরবি হলেও এগুলোতে পশ্চিমা পাঠকদের জন্য ইংরেজিতে বিভিন্ন পোস্ট দেয়া হতো এবং উগ্রাবাদী চিন্তাধারা ছড়ানো হতো।

টুইটার বলেছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে এর নাটের গুরু হিসেবে সৌদি আরবের ‘সামাআত’ কোম্পানিকে খুঁজে পেয়েছে এবং এই কোম্পানির ব্যবহৃত সব টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দপ্তর প্রধান বাদ্‌র আল-আসাকার ওই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং তার বিরুদ্ধে টুইটারে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

টুইটারের ঘোষণায় বলা হয়েছে, তারা মনে করছে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পাশ্চাত্যে যে আলোচনা চলছে সৌদি আরবের এসব অ্যাকাউন্ট থেকে সে প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এর আগে অন্যান্য দেশের গণমাধ্যমের বিরুদ্ধে হামলা করার দায়ে সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রায় চার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার। সৌদি আরব বিশ্বব্যাপী উগ্র ওহাবি মতবাদ প্রচারের কাজে কোটি কোটি ডলার অর্থ ব্যয় করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।