প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।’
পবিত্র ঈদুল আজহা ২০১৯ উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক অনলাইন পত্রিকা দি নিউজ এর বেনাপোল প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান শেখ সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায়, মোঃ মাসুদুর রহমান বলেন, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় ঈদ।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন,অর্থনৈতিক বৈষম্য দুর করে মানুষের আর্থ-সামাজিক ও ধর্মীয় অবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।
পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে মোঃ মাসুদুর রহমান আশা প্রকাশ করেন।
তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা ও সকলের দোয়া কামনা করেন।



