ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনে আদায় করবেন রাষ্ট্রপতি

ঈদুল ফিতরের নামাজ বঙ্গভবনে আদায় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (১৪ মে) সকাল ১০টায় বঙ্গভবন দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার (১৩ মে) বঙ্গভবন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন।

মহামারি করোনা পরিস্থিতির কারণে এবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।