× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ

ঢাকার ধামরাইয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

দুলাল পাল, স্টাফ রির্পোটার: ঢাকার  ধামরাই থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ধামরাই থানা পুলিশ ।

ধামরাই পৌরসভার কুমড়াইল বেজির টেক এলাকায় ও আমতা ইউনিয়নের ডাকাত মারা এলাকায় অভিযান চালিয়ে কিয়াম উদ্দিন ছেলে বিল্লাল (৪৭) ও আব্দুল কাদের
(৩৭)। উপজেলার ডাকাত মারা এলাকার আলি হোসেন ফটিকের ছেলে উসমান গনি (৪০) ও হযরত আলির ছেলে সাইফুল ইসলাম (৩৮)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে গতকাল বেজির টেক এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ওই এলাকার কিয়াম উদ্দিন বাড়ি থেকে বিল্লাল ও কাদেরকে আটক করা
হয়। বিল্লাল ও কাদের থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং ৪। ধামরাই থানার এ এস আই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরেক এজাহারল সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে গতকাল আমতা ইউনিয়নের ডাকাত পারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে উসমান গনি ও সাইফুল ইসলামকে আটক করা হয়। উসমান গনি ও সাইফুল ইসলাম থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দুনজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কৌশলে
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেক দিন ধরে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মামলা নং ৫। কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই ব্যাপারে ধামরাই থানাপুলিশ বাদী হয়ে ধামরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..