× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

ইরানের তিনটে পরমাণু স্থাপনা ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
ইরানের তিনটে পরমাণু স্থাপনা

ইরান-ইজ়রায়েলের সংঘাতে অবশেষে সরাসরি এন্ট্রি নিল আমেরিকা। ইরানের তিনটে পরমাণু স্থাপনায় বোম মেরে ধূলিসাৎ করে দিয়েছে।’ এখানেই শেষ নয়, ট্রাম্পের দাবি, ‘এ বার শান্তি ফেরানোর পালা।’

রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গিয়েছে, ইরানের নাতানজ়. ইসফাহান এবং ফোরদো পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা।

পশ্চিম এশিয়ার বাড়ন্ত অশান্তিতে অবশেষে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। এতদিন ইরান ইজ়রায়েল সংঘাতে বাইরে থেকে আমেরিকা নেতানিয়াহুকে সমর্থন ও খামেনেইকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে এলেও এ বার একেবারে ইরানে ঢুকে হামলা চালাল মার্কিন সেনা।

ট্রুথে ট্রাম্প এই হামলার বিষয়ে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক সেটআপে অত্যন্ত সফল ভাবে আক্রমণ চালিয়েছি। যার মধ্যে রয়েছে ফোরডো, নাতানজ এবং এসফাহান। নিজেদের কাজ সম্পন্ন করে সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ইরানের ফোরডোতে বোমার একটি পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে। সমস্ত যুদ্ধবিমান এখন নিরাপদে বাড়ি ফেরার পথে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফর্দ, নাতানঞ্জ এবং ইস্পাহান। হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।

ট্রাম্প আরও লিখেন, আমরা ফোর্দোতে মূল লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন! পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারতো। এখনই শান্তির সময়। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে, তবে তা ‘সবার জন্য অত্যন্ত বিপজ্জনক’ হবে।

ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়, তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

উল্লেখ্য, গত ১৮ জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা ‘অপূরণীয় ক্ষতির’ মুখে পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..