ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড; নিহত ১১৩

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড; নিহত ১১৩

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া শহরের একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে ১১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

সরকারি সংবাদ মাধ্যম ও স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানান।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, আল হামদানিয়ায় একটি বিয়ের হলরুমে আগুন লেগে ১১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইএনএ’ নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্ণর হাসান আল-আলাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আজ বুধবার ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজার খানেক অতিথি ছিলেন।

উল্লেখ্য, রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়া শহরের অবস্থান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।