ইদে গোহত্যা না করার জন্য প্রচার চালাবে একদল মুসলিম

প্রতিবেশী ডেস্ক: বকরি ইদে যাতে কোনও গোহত্যা না হয়, তার জন্য দেশের বিভিন্ন জায়গায় প্রচার চালাবে আরএসএসের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারে এই প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর রয়েছে এই বকরা ইদ বা ইদ-আল-আযহা।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক করা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে এই সংক্রান্ত একটি রেজোলিউশন পাস করা হবে। সেখানে উপস্থিত থাকবেন আরএসএস নেরা ইন্দ্রেশ।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ন্যাশনাল কনভেনার মহম্মদ আফজল বলেন, সমস্ত মুসলিমদের কাছে আমার আবেদন যাতে ইদ-আল-আধায় কোনও গোহত্যা না হয়। চার বছর আগে এরকমই ফতোয়া জারি করেছিল দেওবন্দের দারুল উলুম।’ তিনি আরও জানান, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এই কাজ করা যায় কিনা সেব্যাপারে ইসলামিক সেমিনারির ফতোয়া সংক্রান্ত বিভাগে জিজ্ঞাসা করা হয়েছিল, সেখান থেকে বলা হয়েছে ইসলামে এই রীতির মান্যতা দেওয়া হয় না, যাতে অন্যদের বিশ্বাসে আঘাত লাগে।

এর আগে ইফতারে গোমাংসের বদলে গোরুর দুধ খাওয়ার জন্য প্রচার করেছিল এই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। দেশ জুড়ে ১০০০ গোরির দুধের ইফতার দিয়েছিল তারা। মহম্মদ আফজল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে গোহত্যা বন্ধ করা তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, তাই সেখানে বিশেষ গুরুত্ব দিতে চান মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।