× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ইদলিব ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

সম্প্রতি রাশিয়া সমর্থিত আসাদ সরকারের অব্যাহত বোমা হামলার মুখে সিরিয়ার ইদলিব প্রদেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। এর ফলে চলতি শীত মৌসুমে ওই এলাকায় নতুন করে মানবিক সংকট তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভয়াবহ বোমা হামলা অব্যাহত থাকায় ২৪ ঘন্টায় অন্তত ১৮ হাজার লোক ইদলিব ছেড়ে পালিয়েছে। শুক্রবার সকালে অন্তত সাত জন নিহত হয়েছে বোমা হামলায়।

এর আগের দিন বৃহস্পতিবার নিহত হয় ১৯ বেসামরিক নাগরিক। সিরিয়ার রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপ জানিয়েছে, গত পাঁচ দিনে অন্তত ৮০ হাজার সিরীয় পালিয়ে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। ওই এলাকায় ইতোমধ্যে প্রায় ১০ লাখ সিরীয় শরণার্থী বাস করছে। গত বছরের সেপ্টেম্বরে ইদলিবকে যুদ্ধ প্রশমিত এলাকা রূপান্তরে ঐক্যমতে পৌঁছেছিল তুরস্ক ও সিরিয়া। তবে এরপরও আসাদ সরকারের বাহিনী ওই এলাকায় হামলা অব্যাহত রাখে। এ পর্যন্ত হামলায় এক হাজার ৩০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। সরকার ও বিদ্রোহী পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলা শুরু হলে পাশের এলাকাগুলোতে বসবাসরত মানুষজন বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন। ইয়াসির ইব্রাহিম নামের এক বাসিন্দা বলেন, হামলা শুরু হলে পরিবারকে নিয়ে একটি জলপাই গাছের নিচে রাত কাটিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘শত শত বিমান মারেত আল-নুমানে হামলা চালায়। পরিস্থিতি খুব খারাপ।’ ইদলিব প্রদেশ আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী দখল করে রেখেছে। নিজেদের নিয়ন্ত্রণে না থাকা শেষ এই অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে রাশিয়ার সহায়তায় গত এপ্রিলে সিরিয়ার সরকারি বাহিনী হামলা শুরু করলে ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সবশেষ বড় ঘাঁটি বলে পরিচিত মারেত আল-নুমান। ২০১১ সালে প্রেসিডেন্ট বাশারবিরোধী যে বিক্ষোভ শুরু হয় তা দমনে সরকার বলপ্রয়োগ করলে পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেয়। আট বছরের এই গৃহযুদ্ধে ৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার।


এ ক্যটাগরির আরো খবর..