ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে নিহত ২ জন

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ জন।গাজীপুরে ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষ। ফাইল ছবি

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে টঙ্গীর ইজতেমা ময়দানে এ ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উতপ্ত রয়েছে। হতাহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)।স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদপন্থী ও যোবায়ের পন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন ১১ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,  টঙ্গীর ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে হতাহতদের হাসপাতালে আনা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।