ইউরো জিতেছি রোনালদোর জন্যে- পেপে

ক্রীড়া প্রতিবেদক: ইউরো ফুটবলের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল । রোনালদোর জন্যেই ইউরোর শিরোপা জিতেছে পর্তুগাল এমনই মন্তব্য ফাইনালের ম্যাচসেরা পর্তুগালের পেপের। রক্ষণভাগের এ তারকা বলেন,‘আমি আমার সতীর্থদের বলেছি যেহেতু রোনালদো আমাদের সঙ্গে নেই, আমাদের উচিত তার জন্য হলেও এ ম্যাচ জেতা।’

চোট পেয়ে ম্যাচের ২৪ মিনিটেই মাঠ ছাড়তে হয় পর্তুগাল অধিনায়ককে। এরপর সতীর্থরা দারুণ ফুটবল উপহার দিয়ে পর্তুগালকে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ দেয়। রোনালদোর অভাব ভালো টের পায় পর্তুগাল। সেমিফাইনালে ওয়েলসের বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন রোনালদো।

দলের সেরা তারকার অনুপস্থিতি নিয়ে ৩৩ বছর বয়সি পেপে বলেন, ‘ওই সময়টা আমাদের জন্যে খুব কঠিন ছিল। আমরা আমাদের দলের সেরা খেলোয়াড়কে শুরুতেই হারাই। আমরা যে কোনো মুহুর্তে গোল করতে পারব সেই বিশ্বাস আমাদের ছিল। কোচ মাঠের বাইরে থেকে আমাদের দারুণ নিয়ন্ত্রণ করেছে। সঠিক সময়ে খেলোয়াড় পরিবর্তন করেছেন। আমরা আমাদের রক্ত, ঘাম, চোখের পানি সব কিছু এ শিরোপা পেতে বিসর্জন দিয়েছি। আমরা পর্তুগিজের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের শুরু করেছি। এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি।’

পর্তুগিজ অধিনায়ক রোনালদো বলেন, ‘দূর্ভাগ্যক্রমে ইনজুরির কারণে আমি আজ খেলতে পারিনি। তবে সতীর্থদের উপর আমার বিশ্বাস ছিল। তারা ম্যানেজারের পরিকল্পনামত খেললে ফ্রান্সকে হারাতে পারবে সেই বিশ্বাস আমার ছিল। নিশ্চিতভাবেই এটা আমার ক্যারিয়ারের সেরা মুহুর্ত। আমি সব সময়ই বলে এসেছি আমি পর্তুগালের হয়ে কিছু অর্জন করতে চাই। আমি মনে করি আমি পেরেছি। পর্তুগিজদের জন্যে আজ স্মরণীয় একটি দিন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।