× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেক্স

ইউরোপের ৮৫ জন কূটনৈতিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
ইউরোপের ৮৫ জন কূটনৈতিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার

ইউরোপের বেশ কয়েকটি দেশের কূটনীতিবিদদের বহিষ্কার করেছে রাশিয়া। ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ জন কূটনৈতিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাশিয়া ত্যাগ করার জন্য।

বুধবার ইউরোপের দেশগুলো থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

রাশিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত পিয়েরে লেভিকে রাশিয়ার তলব করে জানিয়ে দিয়েছে, ফ্রান্স থেকে রাশিয়ার ৪১ কূটনীতিবিদকে বহিষ্কার করার বিষয়টি স্পষ্টতই উসকানিমূলক এবং অমূলক সিদ্ধান্ত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আরও জানায়, তারা স্প্যানিশ দূতাবাসের ২৭ কর্মকর্তা-কর্মচারীকেও রাশিয়া থেকে অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে। আগামী সাত দিনের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..