× Banner
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

ইউজিসির অর্থায়নে গবেষণার জন্য ইবির ৭ শিক্ষার্থী নির্বাচিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ইবির ৭ শিক্ষার্থী নির্বাচিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরে পিএইচডি গবেষণার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাত শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কাজী আলীমা, আব্দুর রউফ, নাজমুল হুদা। বিজ্ঞান অনুষদ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহমাদুল্লাহ হাসান। কলা অনুষদ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রফিকুল ইসলাম, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এসএম ফয়সাল হোসেন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তিতাসউর রহমান।
অর্থায়নের ক্ষেত্রে জানা গেছে, কাজী আলীমা, আব্দুর রউফ, নাজমুল হুদা, এসএম ফয়সাল ও আহমাদুল্লাহ হাসান প্রত্যেকে এককালীন ৫০ হাজার টাকা করে অর্থায়ন পাবেন। অন্যদিকে, তিতাসউর রহমান পিএইচডি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ায় প্রকল্পের অর্থ না পেলেও সমপরিমাণ অর্থায়ন (৫০ হাজার টাকা) পাবেন।
এছাড়া রফিকুল ইসলামকে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও মেয়াদ উত্তীর্ণ ও চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ায় তিনি প্রকল্পের অর্থ পাবেন না।


এ ক্যটাগরির আরো খবর..