আড়িয়াল খাঁ নদীতে আনলোড ড্রেজার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

আড়িয়াল খাঁ নদীতে আনলোড ড্রেজার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের নদী শাসন কাজে নিয়োজিত ড্রেজার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরি মোঃ জাহাঙ্গীর শিকদার। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিলখির চরকামারকান্দি আড়িয়াল খাঁ নদের ঘটনাস্থলে ছুটে আসেন।

শিবচর থানা পুলিশ জানায়, আড়িয়াল খাঁ নদী শাসন কাজে নিয়োজিত একটি আনলোড ড্রেজার আজ সোমবার দুপুরে প্রচন্ড বৃষ্টির মধ্যে নদীতে ডুবে যায়। এ সময় ড্রেজারটি নদের তীরে বাঁধা ছিল। ড্রেজারটি ডুবে যাওয়ার সময় তিন শ্রমিক ওই ড্রেজারের কেবিনের মধ্যে ঘুমানো ছিল। দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদের নদী শাসন কাজ করছিল পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে একটি দেশিয় কোম্পানি।
ড্রেজার ডুবিতে নিহতরা হলেন -ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহমাদপুর গ্রামের সিরাজুল ইসলাম মিনার ছেলে আলাউদ্দিন (৫০)। রংপুর জেলার কাউনিয়া উপজেলার শিবুদইতারি গ্রামের ফজলুল হক মিয়ার ছেলে একরামুল (২২)। নড়াইল জেলার লোহাগাড় উপজেলার লাউনিয়া গ্রামের আফজাল মিয়ার ছেলে ইশা (২৮)।

ডুবন্ত ড্রেজারের মধ্য থেকে মরদেহ উদ্ধারকারী স্থানীয় ডুবুরি মোঃ জাহাঙ্গীর শিকদার জানান- ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছেন। বঙ্গ কোম্পানির ডুবে যাওয়া সিনথিয়া ড্রেজারের কেবিনের মধ্য থেকে মাত্র এক ঘণ্টার মধ্যে তিনটি মরদেহ উদ্ধার করি । মৃত মরদেহ গুলো ড্রেজারের কেবিনের মধ্যে ছিল।

শিবচরের কলাতলা নৌ-ফাড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আড়িয়াল খাঁ নদী শাসন কাজে নিয়োজিত বঙ্গ কোম্পানির সিনথিয়া আনলোড ড্রেজারের কেবিনের মধ্যে দুপুরে তিনজন শ্রমিক ঘুমন্ত অবস্থায় ছিল। ড্রেজারের তলানীতে অনেক পানি ছিল। প্রচন্ড বৃষ্টির কারণে ড্রেজারের পানি নিষ্কাশন করতে পারে নাই। এক দিকে ড্রেজারের মধ্যে প্রচুর পানি ছিল এবং অন্যদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এ কারণে তারা পানি নিষ্কাশন করতে পারেনি। তাই প্রচন্ড বৃষ্টির মধ্যে ওই তিন শ্রমিক কেবিনে ঘুমিয়ে ছিল। ডুবে যাওয়ার সময় ড্রেজারটি নিলখির চরকামারকান্দি গ্রামের পাশে আড়িয়াল খাঁ নদের তীরে বাঁধা ছিল।

ঘটনার খবর পেয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছে। পুলিশ মরদহের ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।