× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

হরেক রঙে সাজঁছে জীবন দেবনাথের বাড়ির প্রতিমা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয়া দূর্গাপূজা। দূর্গা পূজার আয়োজনে দেশের সবচেয়ে বেশী পূজার আয়োজন হয় যেকয়টি জেলা তার মধ্যে ফরিদপুর একটি অন্যতম নাম। এরমধ্যে সদর উপজেলার চাদঁপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকার সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের বাড়িতে বৃহৎ পরিসরে হরেক রঙে সাজঁছে ২৫২টি প্রতিমা।

সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই ৪টি যুগের পৌরাণিক কাহিনী মহা ভারত ও রামায়ণের গল্পকথা যেন মূর্ত হয়ে উঠেবে ধোপাডাঙ্গার যশোদা জীবন দেবনাথের বাড়ির দুর্গোৎসবে। এখানে দেবী দুর্গার প্রতিমা ছাড়াও স্থান পাবে প্রায় আড়াইশ প্রতিমা। এখানে মৃৎশিল্পীরা তিন মাস ধরে রাত-দিন পরিশ্রম করে রামায়ণ ও মহা ভারতের কাহিনীকে যেন বাস্তবে নামিয়ে আনার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। ব্যতিক্রমী এই পূজার আয়োজন দেখতে পূজার আগে থেকেই এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন দর্শনার্থীরা।

২৮ সেপ্টেম্বর শনিবার মহালয়ার মধ্যে দিয়ে শারদীয়া দূর্গোৎসবের শুভ সূচনা হবে। এরপর ০৩ অক্টোবর বৃহস্পতিবার হবে দূর্গার বোধন ৪ অক্টোবর শুক্রবার মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা যা শেষ হবে ০৮ অক্টোবর মঙ্গলবার দশমীতে দেবীর বিসর্জনের মধ্যে দিয়ে।

যশোদা জীবন দেবনাথের বাড়ির প্রতিমাশিল্পী মলয় বিশ্বাস হৃদয় জানান, তিন মাস ধরে রামায়ণ ও মহা ভারতের মূল কাহিনী ফুটিয়ে তুলে ধরার কাজ করা হচ্ছে দেশ সেরা কয়েকটি পূজার মধ্যে এই যশোদা জীবন দেবনাথের বাড়ীতে। তিনি বলেন আশা করছি আমরা মহা ষষ্ঠীর আগের দিন সম্পন্ন হবে প্রতিমা তৈরি ও মন্ডপের সাজসজ্জ্বার কাজ।

পূজার প্রধান আয়োজক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি জানান, দেবী দুর্গা, কার্তিক, গণেশসহ ছাড়াও প্রায় আড়াইশ প্রতিমা স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, আমরা আশা করছি এই পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসবে। সব কিছু মিলিয়ে এবার আমাদের এই পূজার আয়োজনে কোনো কিছুই অপূর্ণ রাখা হবে না মহাভারত ও রামায়ণের গল্প কথায়।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বলেন, শান্তিপূর্নভাবে দূর্গা পূজা শেষ করতে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। মন্দির গুলোতে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, আনসারসহ মোবাইল টিম কাজ করবে। নিরাপত্তা দিতে পর্যাপ্ত ব্যবস্থা হাতে নেয়া হয়েছে পূজা মন্ডপ গুলোতে।


এ ক্যটাগরির আরো খবর..