আড়পাড়া–কামারখালী এম.ইউ.এন ফাজিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার মধ্যে আড়পাড়া-কামারখালী ফাজিল মাদ্রাসা ও হেফজখানার উদ্দোগে এক বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ শনিবার বাদ আসর আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল মাদ্রাসা ও হেফজখানার উদ্দোগে উক্ত মাদ্রাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মৃধা অধীনে এবং অত্র আড়পাড়া, কামারখালী ইউনিয়নের সার্বিক সহযোগিতায় আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল মাদ্রাসা ময়দানে এক বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনিবেন আওলাদে রাসূল ফুরফুরা শরীফের আলা হযরত আলহাজ্ব মাওলানা আবু বকর মোহাম্মদ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী সাহেব, প্রধান বক্তা হিসাবে তাশরিফ আনিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাবেক উপ-ব্যবস্থাপক ইসলামী টি.ভি ড. আ স ম শোয়াইব আহমেদ পরিচালক আস্ সুন্নাহ ট্রাষ্ট ও খতিব ইসলামী বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, কুষ্টিয়া, বাংলাদেশ।

এছাড়া স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। তাছাড়া উক্ত মাদ্রাসায় মক্তব ও হেফজখানা সহ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং ফাজিল (বি.এ) প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। যোগাযোগ খন্দকার মোঃ নাজিমউদ্দিন সম্বন্বয়কারী অধ্যক্ষ আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল (বি.এ) মাদ্রসা মধুখালী, ফরিদপুর। বিঃদ্রঃ মহিলাদের পর্দার সহিত বসিবার সু-ব্যবস্থা আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।