মাদারীপুর সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুর সচেতন নাগরিক কমিটি ২৯ ডিসেম্বর সন্ধায় সনাক কার্যালয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে গতিশীল করতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে ।

স্থানীয় সাংবাদিকদের সাথে সনাকের মতবিনিময় সভায় নতুন প্রকল্প বিল্ডিং ইন্টিগ্রিটি  ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) সম্পর্কে  ধারণা প্রদান করা হয়। দুর্নীতি’র কারণে দেশের সাধারন মানুষ  কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সাংবাদিকরা কিভাবে আরো কার্যকর ভূমিকা পালন করতে পারেন সে বিষয়ে মতবিনিময় সভায় বিস্তারিতভাবে আলোকপাত করা হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সনাক সভাপতি খান মো: শহীদ, ও সাহনা নাসরীন, এবং মাদারীপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ। এবং এই সময় দুর্নীতি হ্রাসের জন্য অধিক সহায়ক পরিবেশ প্রবর্তিত করার উদ্দেশ্যে পেশাদারিত্বের সাথে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে সনাকের সাথে স্থানীয় সাংবাদিকগণ যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।