আড়পাড়া উচ্চবিদ্যালয়ে বই বিতরন উৎসব-২০১৭

মধুখালী প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের, আড়পাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন উৎসবের আয়োজন করেন।

গত কাল রবিবার বেলা ১২.৩০মিনিটের সময় নতুন বছরের শুরুতে ১লা জানুয়ারী ২০১৭ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন অত্র স্কুলের ছাত্র মোঃ আশিকুর রহমান ও গীতা পাঠ করেন সূর্যকান্ত দে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আউয়াল হোসেন (আকন) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ মালেক সহকারী শিক্ষা অফিসার মোছাঃ নাসিমা আক্তার আড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান (বাবু) আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা পি.টি.এ কমিটির সভাপতি মৃধা-মোঃ বদিউজ্জামান (বাবলু)।

আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সহ প্রমুখ এছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ রুহুল আমিন মোল্যা, মৃধা-নাজিরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।

এছাড়া কামারখালী ইউনিয়ন ও ডুমাইন ইউনিয়নের সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।