মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে গত শুক্রবার ও শনিবার ইউনিয়নের দুঃস্থ অসহায় ও গরীব নারী-পুরুষের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাউল ৬৪৪ জনের মধ্যে বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী দারিদ্রবিমোচন অফিসার তাপস কুমার মল্লিক, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ইউনিয়ন সচিব উত্তম কুমার রাহা, ইউ.পি. সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।




