× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পিআইডি

আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সুযোগ কাজে লাগানোর আহ্বান

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে; যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে।

আসিয়ান ডে উপলক্ষ্যে আজ ঢাকার রয়েল থাই দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আসিয়ানভুক্ত (ASEAN) দেশসমূহের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শিকড় অনেক গভীরে। আসিয়ান দেশগুলোর মানুষের মাঝে পারষ্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওথম্যান (Haris bin Othman) এবং মালয়েশিয়ার হাইকমিশনার সুহাডা ওথম্যান (Shuhada Othman)। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগষ্ট আসিয়ান গঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..