× Banner
সর্বশেষ
গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে সরকারি খাল, বিল, জলাশয় ও কবরস্থান জোরপূর্বক দখলসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের প্রয়োজনে স্ত্রীসহ আশিয়ানের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে হাজির হতে নির্দেশ দিয়েছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয় তলবি নোটিশে।

দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ইতোমধ্যে আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে দুদকের তলবি নোটিশটি গ্রহণ করা হয়েছে। প্রাপ্তি স্বীকারের কপি দুদকের কাছে রয়েছে।

দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, নজরুল ইসলাম ভূঁইয়া তার মালিকানাধীন ‘আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লি’ প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি খাল, বিল, জলাশয়, কবরস্থানসহ ব্যক্তি মালিকানাধীন কৃষি জায়গা-জমি, বসতবাড়ি জোরপূর্বক দখল করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে তিনি আশিয়ান সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সুনির্দিষ্ট এসব অভিযোগের প্রাথমিক যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

অভিযোগটিকে গুরুত্ব দিয়ে দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করে দুদক। টিমের অপর দুই সদস্য হলেন, উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম ও সহকারী পরিচালক মাহবুবুল আলম।

টিমটি সম্প্রতি নজরুল দম্পতিকে তলবি নোটিশ পাঠায়। নোটিশে আশিয়ান মেডিকেল কলেজের চেয়ারম্যান হিসেবে নজরুল ইসলাম ভূঁইয়াকে ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় এবং তার স্ত্রী শামীমা নাসরিন শিরিনকে সকাল সাড়ে ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..