সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন ও হত-দরিদ্র পরিবারের মাঝে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার আশাশুনি উপজেলার বুধহাটা এবং সদরের ফিংড়ী ও ধুলিহর ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে প্রদীপ মন্ডলের তত্বাবধানে কর্মহীন ও হত-দরিদ্র পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ৩ দিনের উপযোগি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
মশিউর রহমান সোহাগ, আল আমিন, প্রসেনজিত ঘোষ ও ফয়সাল আহমেদ রাজিবের সার্বিক সহযোগিতায় বুধহাটা ইউনিয়নের নাওয়াপাড়া ও বুধহাটা গ্রামে এবং ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া গ্রামে ও ধুলিহর ইউনিয়নের ভাঁলুকা চাঁদপুর এবং সুলতানপুর গ্রামে ৫৫ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।




