আ’লীগ সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেছেন জুয়েল চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুর-২, ( সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের লিফলেট বিতরণ।

আজ সালথা-নগরকান্দা ও কৃষ্টপুরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। জুয়েল চৌধুরীর পক্ষে লিফলেট বিতরন করেন- আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, লিপটন চৌধুরী, বিল্লাল মোল্যা, হাফেজ মাতুব্বর, শের আলী মিয়া, লিয়াকত মাতুব্বর, আবুল হোসেন মাতুব্বর, নগরকান্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আয়য়ুব আলী, ফুলসুতি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব মোল্যা প্রমূখ।

সাবেক সংসদ সদস্য জুয়েল চৌধুরী টেলিফোনে আলাপকালে এ প্রতিনিধিকে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার -উন্নয়নের কথা গ্রামে গ্রামে পৌছে দিতেই আমার এ লিফলেট বিতরন কর্মসুচী চালু করা। সালথা-নগরকান্দা-কৃষ্টপুরের প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার -উন্নয়নের বার্তা পৌছে দেয়াই আমার মূল লক্ষ্য । যতদিন দেশ রবে শেখ হাসিনার হাতে, ততদিন নিরাপদ থাকবে বাংলাদেশ। আমার এ লিফলেটে আওয়ামীলীগ সরকারের সকল -উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। আমার এ কর্মসুচী অব্যাহত থাকবে ইনশাল্লাহ্।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।