ধামইরহাটে কথিত আদিবাসী নেতা আলবার্ট স্বরেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কথিত আদিবাসী নেতা আলবার্ট স্বরেনের অত্যাচারে জর্জরিত ভুক্তভোগী আইয়ুব হোসেন। কথিত ওই নেতার প্রত্যক্ষ ইন্ধনে ক্রয়কৃত সম্পত্তিতে যেতে পারছেনা কৃষক আইয়ুব হোসেন।

রাতের আধারে জমির গাছ, পুকুরের মাছ চুরি করে বাজারে বিক্রি করছে আদিবাসী নেতার পালক শশুর জোসেফ বাস্কে সর্বশেষ আদালতের রায়কে গোপান করে ও আসল তথ্য আড়াল করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশও করেছেন ওই নেতা। এমন অভিযোগের প্রেক্ষিতে সুবিচারের দাবীতে ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উত্তর চকযদু গ্রামের মৃত নজিমুদ্দিনের ছেলে আইয়ুব হোসেন।

১৭ ফেব্রুয়ারী রাত ৮ টায় উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কথিত আদিবাসী নেতা আলবার্ট স্বরেন ও জোসেফ বাস্কে কর্তৃক নির্যাতিত আইয়ুব হোসেন জানান, তার ক্রয়কৃত সম্পত্তির দাতা মৃত খালেকুজ্জামানের ওয়ারিশ আবু সাইদ দিং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ মহোদয় বরাবরে ৬৫/২০১৩ স্বত্ব আপিল মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদী জোসেফ বাস্কে’র বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে আদেশ দেন যে, আপিল কারী শান্তিপূর্ণ ভোগ দখলে যাতে কোন বাধা বিঘœ সৃষ্টি না করতে পারে সে লক্ষে বিবাদী জোসেফ বাস্কের বিরুদ্ধ চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারী করা হলো। এই তথ্যকে পাল্টিয়ে নওগাঁ গিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে নিষেধাজ্ঞা বিবাদীদের বিরুদ্ধে নয়, বাদির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে উল্লেখ করে ভুয়া ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আমাকে সমাজে হেনস্তা করেছেন।’

সম্পতি ধামইরহাট উপজেলায় আদিবাসী কর্তৃক একাধিক সাধারণ মানুষ হেনস্তা হচ্ছে উল্লেখ করে ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন, চলতি মাসে উপজেলার বস্তাবর গ্রামে পর পর ২ বার কৃষকের ৮বিঘা জমির ধান মই দিয়ে বিনষ্ট করেছে ওই এলাকার আদিবাসী গঙ্গারাম ওরাং গং, মামলায় জেল ও জামিন শেষে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এটাই প্রমান করে যে, বর্তমান আদিবাসীরা সম্প্রদায়ের কিছু মানুষ দালাল চক্রের ফাঁদে পড়ে বিভিন্ন অপরাধমুলক কাজে জড়িয়ে পড়ছে, আর আলবার্ট স্বরেন সব সময় আদিবাসী নেতার নাম ব্যবহার করে স্থানীয় প্রশাসনকে সব সময় চাঁপে রাখাই তার কাজ, যা আমাদের কাম্য নয়।

এ বিষয়ে অভিযুক্ত আলবার্ট স্বরেন বলেন, যেহেতু আমার শশুড়ের পালক ভাই জোসেফ বাস্কে,সে কারণে আমি এ বিষয়ে নাক গলাবো এটাই স্বাভাবিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।