আর. জে.এফ (রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন) এর বেষ্ট এ্যাওয়ার্ড ২০২২ পেলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান

আর. জে.এফ (রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন) এর বেষ্ট এ্যাওয়ার্ড ২০২২ পেলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান

ফরিদপুরের প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখা’’র সভাপতি মীর নাজমুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ও দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা এর সঞ্চালনায় আর জে এফ (রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন) এর প্রতিষ্ঠান থেকে বেষ্ট অ্যাওয়ার্ড ২০২২ এর এ্যাওয়াড প্রাপ্ত মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান এর সংবর্ধনা অনুষ্ঠান মধুখালী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে ও কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার, উজ্জ্বল কুমার বিশ্বাস, অধীর কুমার বিশ্বাস, মোঃ মহিউদ্দিন মিয়া, মধুখালী রিপোর্টার্স ইউনিটি ‘র সাধারন সম্পাদক মুহাঃ মিজানুর রহমান সরদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ সকল প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।