মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৪-১৮)ঃ মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন যুবলীগের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কংগ্রেসে আমঝুপি ইউনিয়ন যুবলীগের আহবায়ক সামসুজ্জামান চমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। সম্মানিত অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা খাতুন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহনের সঞ্চালনায় কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, সারাফাত শেখ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাহবুব, মিজানুর রহমান অপু, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক জুয়েল রানা, বর্তমান যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার প্রমুখ। এর আগে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন এলাকা সহ আশ-পাশের গ্রাম থেকে যুবলীগের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিলসহ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে আমঝুপি ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা ছাড়াই কংগ্রেস শেষ হয়।




