দেশে গত ২৪ ঘণ্টায় ৮০ টি পরীক্ষাগারে ১০৬২৫ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১১ হাজার ৬৪৪ জনে।
আজ রবিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ১১ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ৫ হাজার ১৪২ জন। সুস্থ্য হয়েছে ৮৬ লাখ ২৫ হাজার ৭৫০ জন। সারাবিশ্বে মৃত্যুর ৭ এবং সুস্থ্যতার হার ৯৩ শতাংশ।




