আবারও বিপৎসীমার উপরে পদ্মা, বাড়ছে ব্রহ্মপুত্র-যমুনা-মেঘনার পানিও

আবারও বিপৎসীমার উপরে পদ্মা, বাড়ছে ব্রহ্মপুত্র-যমুনা-মেঘনার পানিও

আবারও বিপৎসীমার উপরে উঠে গেছে পদ্মা। বৃষ্টিপাত বাড়ায় বাড়ছে ব্রহ্মপুত্র-যমুনা- মেঘনা অববাহিকার অধিংকাশ নদ-নদীর পানিও।

গত সাতদিনে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সোমবার (১৬ জুলাই) থেকে পুনরায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে। রোববার দুটি নদীর পানি বিপৎসীমার উপরে থাকলেও সোমবার সেটা চারটিতে এসে দাঁড়িয়েছে।

চলতি বছর জুনের শেষ থেকে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময় স্বল্প মেয়াদী বন্যা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এরপর সে রেষ কাটতে না কাটতেই জুলাইয়ের মাঝামাঝিতে মধ্যমেয়াদী বন্যা শুরু হয়, যার রেশ এখনো আছে। এই অবস্থায় নতুন করে পুনরায় স্বপ্ল মেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে এবং ভারতের দার্জিলিং, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরার বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণ হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র গত সপ্তাহের পূর্বভাসে জানিয়েছিল, ১৫ আগস্টের পর দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে পুনরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমানে সেদিকেই যাচ্ছে পরিস্থিতি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০১টি স্টেশনের মধ্যে ৫৪টিতে পানি বেড়েছে। কমেছে ৪৬টিতে। অপরিবর্তীত আছে ৪টি স্টেশনের পানি। আর বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৪টি নদীর পানি।

গুড় নদীর পানি সিংড়ায়, আত্রাইয়ের পানি বাঘাবাড়িতে, এলাসিনে ধলেশ্বরীর পানি ও পদ্মার পানি গোয়ালন্দে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি বাড়লে দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির দেখা দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।