জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হওয়া আরেক সম্মুখ যোদ্ধার নাম কনস্টবল মো: সায়ফুল আলম (৪১)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই পুলিশ সদস্য।
করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসেবে কনস্টবল মো. সায়ফুল আলম (৪১) নামে পুলিশের আরেক সদস্য জীবন উৎসর্গ করলেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।
তিনি কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।
সায়ফুল আলমের গ্রামের বাড়ি পঞ্চগড় সদর থানার মাহানপাড়া গ্রামে। তিনি মা-বাবা, স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।


