× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

আরও বাংলাদেশে হামলার হুমকি ‘আইএসের’

admin
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  আবার বাংলাদেশে হামলার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, ভিডিওবার্তাটি জঙ্গি সংগঠন আইএসের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তিন তরুণকে বাংলায় কথা বলতে দেখা যাচ্ছে। তাঁরা গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলাকারীদের প্রশংসা করেন এবং আরো হামলার হুমকি দেন।

ভিডিওবার্তাটির ওপরের দিকে ডানপাশে আইএসের পতাকা দেখানো হচ্ছে। দাবি করা হয়েছে, ভিডিওটি সিরিয়ার রাকা শহরে তৈরি করা। আর ভিডিওর নিচের অংশে আরবি ও বাংলায় সাবটাইটেল দেওয়া হয়েছে।

তিন তরুণের প্রথমজন বাংলাদেশের সরকারের উদ্দেশে বাংলায় কথা বলেন। তিনি গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। গণতন্ত্রকে শিরক হিসেবে অভিহিত করেন। পরে ওই তরুণ দেশে শরিয়া আইন প্রতিষ্ঠায় তাঁর দাবির কথা জানান।

পরে ওই তরুণ ইংরেজিতে খ্রিস্টান ও ইহুদিদের উদ্দেশ করে কথা বলেন। এ সময় ভিডিওর নিচে বাংলায় কথার অনুবাদ প্রদর্শন করা হয়। শেখ আদনানির কথা উল্লেখ করে দাবি করেন, তাঁরা কখনো জিততে পারবে না। পরে বাংলাদেশে হামলার কথা উল্লেখ করে তিনি এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে বলে হুমকি দেন।

ভিডিওতে দ্বিতীয় তরুণও মুখ কাপড় মুড়িয়ে বাংলায় কথা বলেন। তিনি বাংলাদেশের সব সরকারের সমালোচনা করেন। এই তরুণও গুলশানে হলি আর্টিজান হামলার কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক ক্রুসেডাররা লিবিয়া-ইরাকে হামলা চালিয়ে নারী-শিশু হত্যা করেছে উল্লেখ করে ওই ক্রুসেডারদের যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে বলে হুমকি দেন এই তরুণ।

দীর্ঘ দাড়ি থাকা তৃতীয় তরুণ বাংলায় রমজান মাসে হলি আর্টিজানের হত্যাকাণ্ডকে ‘চমৎকার’ উল্লেখ করে বলেন, এ ঘটনায় তিনি ‘অভিভূত’।

প্রসঙ্গত, গত শুক্রবার গুলশানের হলি আর্টিজানে হামলা চালায় একদল সন্ত্রাসী। পরে তারা বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করে। সন্ত্রাসীদের হাতে দুই বাংলাদেশিসহ ইতালি, জাপানি ও ভারতের ২০ জিম্মি নিহত হন। শনিবার সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হত্যা করে এবং রেস্তোরাঁয় আটকে থাকা কয়েকজনকে উদ্ধার করে। গুলশান হামলায় সন্ত্রাসী ও পুলিশসহ ২৮ জন নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..